Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে মুরগি পেয়ে ক্রেতারা খুশি

ঝালকাঠি পূর্বচাঁদকাঠি বাজারে সরকার নির্ধারীত দরে প্রশাসনের উদ্যোগে ক্রেতাদের কাছে ব্রয়লার মুরগী বিক্রি করা হচ্ছে-দূরযাত্রা।

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ ঝালকাঠির পূর্বচাঁদকাঠি বাজারে সরকার নির্ধারিত মূল্যে মুরগি কিনতে পারায় জনসাধারন সন্তোষ প্রকাশ করেন। ধন্যবাদ জানিয়েছে জেলা প্রশাসনকে। ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে ষাইট পাকিয়া ফয়সাল নামে এক মুরগি ব্যবসায়ীর ফার্ম থেকে পাইকারি দরে মুরগি ক্রয় করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে ব্রয়লার মুরগি ১৭৫ টাকা এবং সোনালী মুরগি ২৬০ টাকা দরে জনসাধারণ এর কাছে বিক্রি করা হয়। এসময় রোজাদার ক্রেতারা  লাইনে  দাঁড়িয়ে মুরগি ক্রয় করেন। 
ঝালকাঠি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মং এছেন বলেন, ১৬০ পিচ ব্রয়লার ও সোনালী মুরগি একটি ফার্ম থেকে পাইকারি দরে ক্রয় করে ঝালকাঠির পূর্বচাঁদকাঠি বাজারে সাধারণ ক্রেতাদের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। সাধারণ ক্রেতারা সরকার নির্ধারিত মূল্যে মুরগি কিনতে পেরে আনন্দিত হয় ।
উল্লেখ্য সরকার মুরগি বিক্রির দর নির্ধারণ করার পর ঝালকাঠি বাজার থেকে হঠাৎ করে ২ দিন মুরগি উধাও হয়ে যায়। এতে ফলে নিম্ন আয়ের রোজাদার মুসলমানরা বিপাকে পড়েছে।