Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

মৎস্য বিভাগের অভিযানে ঝালকাঠিতে ৮ হাজার মিটার জাল জব্দ ২ জেলের ১০ দিনের কারাদন্ড

দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সুগন্ধা নদীতে ৩০ অক্টোবর ভোর রাতে অভিযানে ৮ হাজার মিটার জাল ও দুই জেলেকে আটক করেছে ঝালকাঠি মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এ অভিযান পরিচালনা করেন । 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়  বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে  সুগন্ধা নদীর দিয়াকুল এলাকা থেকে  আমরা দুই জেলেকে আটক করি। আটককৃতরা হল দিয়াকুল এলাকার মুজিবর আকনের ছেলে রফিকুল আকন (২৪) ও মৃত আলতাফ আকনের ছেলে সাইদুল আকন (২০)। আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতে ঝালকাঠি সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি )এসিল্যান্ড সাইদুজ্জামান দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান আমরা প্রতিদিন মোবাইল কোট পরিচালনা করছি। আজকের অভিযানে দুই জেলে আটক ও ৮ হাজার মিটার জাল জব্দ করি। জব্দকৃত জাল সুগন্ধা নদীর কিনারায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। আমাদের অভিযান ২ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময় কোন জেলে মা ইলিশ শিকার করতে না পারে সে দিকে সকলের দৃষ্টি দেওয়া উচিত। আপনার এলাকায় যদি কোথাও মা ইলিশ শিকার করতে দেখেন অনুগ্রহ করে ঝালকাঠি মৎস্য অধিদপ্তরে যোগাযোগ করুন।