Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

কাঠালিয়ায় ৪১ মন্ডপে তারেক রহমানের শুভেচ্ছা অনুদান

কাঠালিয়ায় তারেক জিয়ায় শুভেচ্ছা দিচ্ছেন বিএনপির নেতা অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান

দূরযাত্রা রিপোর্টঃ- আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৪১টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে ৪ অক্টোবর সকালে উপজেলার চেঁচরীরামপুর কৈখালী বাজার মন্দির কমিটির সাথে এক মতবিনিময় সভা করেন বিএনপি নেতা
অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান। পরে তিনি বিভিন্ন পূজা মন্ডপের মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তারেক রহমানের শুভেচ্ছা নগদ অর্থ তুলেদেন। নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার সহযোগিতায় আসন্ন দূর্গা পূজা উদযাপনে তারেক রহমানের পক্ষে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী দিলিপ কুমার হালদার, বিএনপি নেতা মোঃ ছাব্বির হোসেনসহ উপজেলা বিএনপির নেতাকর্মী ও মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপির পক্ষ থেকে সকল ধরনের সার্বিক
সহযোগিতা করা হবে বলে জানান নেতারা।

#