Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ

দূরযাত্রা রিপোর্টঃ- মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি ও বিজেপি বিধায়ক নিতিশ রানে এবং ঝালকাঠির এক যুবক কর্তৃক কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ঝালকাঠি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করে তারা।  প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ইয়াসিন ফেরদৌস ইফতি, যুবায়ের হাওলাদার, আব্দুল্লাহ আল তৌফিক, মোহাম্মদ
মিরাজ খান, মোহাম্মদ  আরমান, সৈয়দ আলী আহসানসহ আরো অনেকে। বক্তারা এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে  রাষ্ট্রীয়ভাবে নিন্দার দাবি জানিয়ে বলেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। ভারতীয় মুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। মহানবী (সা.) কে নিয়ে কটুক্তিকারীদেরকে আমরা ছাড় দেবো না বলেও হুশিয়ারী দেন বক্তারা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ মুসুল্লিরা অংশ নেন।