Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে জাল টাকা পাওয়ায় নারীকে ৫ বছর কারাদণ্ড

দূরযাত্রা রিপোর্টঃ- ঝালকাঠিতে জাল টাকা বহন করার দায়ে বিউটি রানী (৩৭) নামে এক নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন
আদালত। এছাড়াও তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের প্রদান করা হয়েছে। রোববার দুপুরে ঝালকাঠির বিশেষ
ট্রাইবুন্যাল আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ ২য় আদালত) মো. আমিরুল ইসলাম এ রায় প্রদান করেন। 
আসামি বিউটি রানী কাঁঠালিয়া উপজেলার শৈলজালিয়া ইউনিয়নের দোগনা গ্রামের মেন্ডিস খরাতি ওরফে জয়ন্তর স্ত্রী। রায় ঘোষণার
সময় আসামি বিউটি রানী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের
নৈকাটি বাজার থেকে আসামি বিউটি রানীকে ২১ হাজার টাকার জাল নোটসহ আটক করে। এ সময় আসামি বিউটি রানী জনৈক সুবর্ণা
রানীকে ধারের টাকা পরিশোধ করার জন্য ওই ২১ হাজার টাকা দেয়। সুবর্ণা রানীর সন্দেহ হলে পুলিশে খবর দিয়ে আসামি বিউটি রানীকে
ধরিয়ে দেয়। এ ঘটনায় ওই দিন রাতে রাজাপুর থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বাদী হয়ে জাল টাকা বহন করার
দায় একটি মামলা দায়ের করেন। রাজাপুর থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পালোয়ান ওই বছরের ১১নভেম্বর
আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালতে ১২জন সাক্ষীর স্বাক্ষের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।