Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

রাজাপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরনের অভিযোগে আটক ১

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ- রাজাপুরের দক্ষিন পুটিয়াখালী গ্রাম থেকে উত্তর চড়াইল হাসেমীয়া বালিকা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী (১৪) কে অপহরনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা রাজাপুর থানায় অভিযোগ দিয়েছে। রোববার দুপুরে পুলিশ অভিযুক্ত রুহুল আমিন সরদারের পিতা ইদ্রিস সরদারকে নিজবাড়ি দক্ষিন পুটিয়াখালী গ্রাম থেকে আটক করেছে পুলিশ। ওই ছাত্রীর পিতার অভিযোগ,গত ২ অক্টোবর বৃহস্পতিবার তার মেয়ে মাদ্রাসা ছুটির
পর বাড়ি ফেরার পথে দুপুর আড়াইটার দিকে দক্ষিন পুটিয়াখালী গ্রামের ইদ্রিস সরদারের ছেলে রুহুল আমিন সরদারসহ সহ আরও ৩/৪ জন লোক মিলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে তার মেয়ের কোন খোজ খরব নেই কি অবস্থায় আছে জানেন না তিনি। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তর পিতাকে আটক করে থানায় আনা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্তর বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।