Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

জলবায়ু পরিবর্তনে শিশুদের ভবিষ্যত বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথি দিবস তালুকদার।

দূরযাত্রা রিপোর্ট ঃ শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবারের বিষয় ছিলো “জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত”। গতকাল ৩০ অক্টোবর বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদেরকে পুরস্কার বিতরন করেন ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসনাইন তালুকদার দিবস।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ), ঝালকাঠি, জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে শিশু প্রতিযোগী ও অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন, ইয়েস বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার বীথি শর্মা বনিক এবং মো. নয়ন তালুকদার। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৯বম শ্রেণীর শিক্ষার্থী নূরুন্নাহার ইসলাম মুনা, ২য় হয়েছে একই বিদ্যালয়ের ৩য় শ্রেনীর নাজিফা লিবা এবং তৃতীয় হয়েছে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ৩য় শ্রেণির তাসনিম ইসলাম।