Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নিউইয়র্ক দক্ষিন বিএনপি সভাপতি সেলিম রেজার

দূরযাত্রা রিপোর্টঃ- সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে ঝালকাঠি-১ রাজাপুর- কাঁঠালিয়ার গনমানুষের নেতা নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। শুভেচ্ছা বার্তায় সেলিম রেজা বলেন, শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে আমি সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক
শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। সেলিম রেজা বলেন, দুর্গাপূজা বাংলা ভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই উপমহাদেশে এ উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। যেকোনও ধর্মীয় উৎসবই সাপ্রদায়িক ভেদাবেদ অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সূচনা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহাসিক  অংশ। তিনি আরো বলেন, ধর্মীয় উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গণে মিলিত করে। এ উৎসব সবার মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এটি শাশ্বত সর্বজনীন উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসবপালন করে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।