Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ইলিশ হত্যায় শাস্তি রক্ষায় পুরুস্কার সচেতনতা সভায় একথা বলেন ঝালকাঠি জেলা প্রশাসক

দূরযাত্রা রিপোর্ট : ঝালকাঠি সদরের ৭ নং পোনবালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১২ আগষ্ট সকালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা  মো: রবিউল ইসলাম। প্রধান অতিথি বলেন , অভিযানের সময় যদি কেউ সরকারি আদেশ অমান্য করে মা ইলিশ হত্যা করে তাদের শাস্তির আওতায় এনে বিচার করা হবে। আর যারা আমাদের সহযোগিতা করবে মা ইলিশ রক্ষার জন্য তারা পুরস্কার পাবেন। স্বাগত বক্তব্য রাখেন  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। সভায় উপস্থিত ছিলেন  মো: জিয়াউদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন ,সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ) নয়ন চন্দ্র শীল   এছাড়া উপস্থিত ছিলেন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্য এবং দুই শতাধিক মৎস্যজীবী।