Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে জরায়ু ক্যান্সার প্রতিরোধে ক্যাম্পেইন

দূরযাত্রা রিপোর্টঃ- জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে সারাদেশের ন্যায় আগামী ২৪ অক্টোবর থেকে ঝালকাঠি জেলায় অনুষ্ঠিত হবে মাসব্যাপী জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন। সোমবার বেলা ২ টায় শহরের সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত ছাত্রীদের মাঝে স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফ এর আয়োজনে স্বেচ্ছাসেবি সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা গ্রহণ ও নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে অবগত করে। ঝালকাঠি জেলায়  আগামি ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এবং ১০ বছর থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের আগামি ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ টিকা দেয়ার বিষয়ে উদ্ধুদ্ধ করন সহ টিকা পেতে আগ্রহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.vaxepi.gov.bd তে নিবন্ধন করার প্রক্রিয়া সম্পর্কে  অবগত করা হয়। এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো আগামি ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচি চলাকালে সরকারী ছুটির দিন ব্যতীত প্রতি কর্মদিবসে জেলার ৩২ হাজার ৪৫২ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্স্যার প্রতিরোধক টিকা প্রদান করা হবে। প্রতি শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত মোট ১৮ দিনের প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী/ কিশোরী (১০–১৪ বছর) ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ১০–১৪ বছর বয়সী কিশোরীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যয়বহুল এইচপিভি টিকা প্রদান করা হবে। ১৭ ডিজিটের জন্মনিবন্ধনের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন ও জন্মনিবন্ধন বিহীন কিশোরীদেরকে হোয়াইট লিস্টিংয়ের মাধ্যমে ক্যাম্পেইনের প্রথম ১০দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্র সমূহে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রসমূহে কিশোরীদেরকে এইচপিভিটিকা দেয়া হবে।