Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

নলছিটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলা ধর্ষক গ্রেফতার

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা ঝালকা‌ঠির নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো.হৃদয় হাওলাদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৬অক্টোবর রাতে উপজেলার কুশংগল ইউনিয়নের জামুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত মো. হৃদয় হাওলাদার কুশঙ্গল ইউনিয়নের জামুরা গ্রামের মো. ফরিদ হাওলাদারের পুত্র।  সে জামুরায় অবস্থিত আবাসনের ৩৬ নং ঘরে বসবাস করেন। মামলার এজাহার সূত্র জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক নয়টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরী তার ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় হৃদয় হাওলাদার তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর মা নলছিটি থানায় বাদি হ‌য়ে ২৫ অক্টোবর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মো. হৃদয় হাওলাদার কিশোরীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।  এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় এজাহার দায়ের করার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।