Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

পনেরো বছর পর ডাকাতি মামলার আসামী  গ্রেফতার করেছে পুলিশ

দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠির নলছিটিতে পনেরো বছর পর ডাকাতি মামলার পলাতক আসামি হেলাল উদ্দিন হিলনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।  ২৬ অক্টোবর সকালে উপজেলার নাচনমহল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হেলাল উদ্দিন হিলন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ওসি (তদন্ত) মো. আশ্রাব আলী। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ওসি(তদন্ত) মো. আশ্রাব আলী ও এসআই মো. সহিদুল ইসলাম উপজেলার নাচনমহল ইউনিয়নের নাচনমহল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গুলশান মডেল থানায় ২০০৯ সালের ২৩ জুন একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলা নং-৮৯। তিনি এতোদিন পলাতক ছিলেন। ওসি তদন্ত মো. আশ্রাব আলী জানান, গ্রেফতারকৃত হেলাল উদ্দিন হিলনকে শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।