Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি ও রাজাপুরে  যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প আলোচনা সভা অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্টঃ- ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ২৭ অক্টোবর সকালে জেলা যুবদলের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিয়াউর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আ্যডভোকেট সৈয়দ হোসেন, সভায় সভাপতিত্ব করেন  জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক  রবিউল হোসেন তুহিন। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম । এছাড়া যুবদল বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় নেতৃবৃন্দ বলেন, যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই যোগ্য নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে। আমাদের দেশের যুবসমাজের মূর্ত প্রতীক হয়ে উঠবে এই সংগঠন যা নিজেদের অধিকার আদায় ও স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি এক নতুন যুগের সূচনা,
যেখানে যুবদল আবারো জাতির মুক্তির সিঁড়ি হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া, তারা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে সতর্ক হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাজাপুর সংবাদদাতা জানান, এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজাপুরে গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ২৭ অক্টোবর সকাল ৯টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ চত্বরে কেন্দ্রীয় নির্দেশনা মেনে উপজেলা যুবদল এ চিকিৎসা সেবার আয়োজন করে।  এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জাকির মোল্লা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পনির, তরিকুল ইসলাম তরুন, মোঃ মনির হোসেন, হাসান হাওলাদার  আবু সায়েম আকন, জাবির আল রাসেল প্রমুখ।