Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

ঝালকাঠিতে মতবিনিময় সভায় উপস্থিত প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান ও অতিথিবৃন্দ - দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো ;তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা। গত ১২ নভেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং ঝালকাঠি এন এস কামিল মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা তত্য অফিসার মো. আহসান কবির। বেলা ১১ টা ৩০ মিনিট সময়ে মাদ্রাসা প্রাঙ্গনে এ মতবিনিময় সভায় তরুণদের শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নত ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার উপায় নিয়ে আলোচনা করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে তরুণ প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবিলা, দক্ষতা বিকাশ এবং দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরেন। মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রসহ প্রায় সাড়ে চারশত ব্যক্তি উপস্থিত ছিলেন।