Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

এবার বিস্ফোরক মামালার আসামী হলেন আমু

দূরযাত্রা রিপোর্ট আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু এবং জেলার আওয়ামী দলীয় ৫৯ জন নেতার  নামে ঝালকাঠি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঢাকার বাইরে এটিই আমুর নামে  প্রথম মামলা।  ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের এর দেয়া এজাহার তদন্ত করে বুধবার ১৩ নভেম্বর রাতে ঝালকাঠি সদর থানায় বিস্ফোরক আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২০২১ সালে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার অভিযোগ এনে এই মামলায় আমির হোসেন আমু ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আলীগের সহসভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, পৌর আলীগের সভাপতি সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার,  সাধারন সম্পাদক মাহাবুব হোসেন, সদর উপজেলা আলীগের সবাপতি রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ সহ আসামীর তালিকায় ৫৯ জনের নাম রয়েছে। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাদির কাছ থেকে পাওয়া এজাহারটি বুধবার রাতে বিস্ফোরক আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। সদর থানার মামলা নম্বর ১০ এবং জিআর নম্বর ২৫৬/২০২৪।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমুকে হত্যা মামামলায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তার জামিন আবেদন না মনজুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় একই আদালত।