Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি জেলা শ্রমিক দল সভাপতিকে লাঞ্ছিত প্রতিবাদে নলছিটি শ্রমিক দলের বিক্ষোভ

দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানকে কে লাঞ্ছিত করার প্রতিবাদে নলছিটি উপজেলার শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ছয়টায় চায়না মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রসিদ ,পৌর শ্রমিক দলের সহ সভাপতি দেলোয়ার হোসেন , পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন , সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার ,নলছিটি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন  নলছিটি পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির সাথে গাদ্দারী করা শাজাহান উমরের অনুসারীদের কমিটি অনুমোদন না দেওয়ায় রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন গত ১৫ নভেম্বর নিজ বাসায় জেলা শ্রমিক দলের সভাপতি আমাদের নেতা টিপু সুলতানকে লাঞ্ছিত করেন। আমরা শ্রমিক দল আমাদের সভাপতি টিপু সুলতানের  নেতৃত্বে আন্দোলন করে আসছি তাকে লাঞ্ছিত করা মানে সকল শ্রমিককে লাঞ্চিত করা হয়েছে। আমরা রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের বিচারের দাবী জানাই পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করার জোড়  দাবী জানাই । কারণ নাসিম আকন মিরজাফর শাজাহান ওমরের সেকেন্ড ইন কমান্ড হয়ে ওমরের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে রাজাপুরে।উল্লেখ্য গত ১৫ ই নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নাসিম আকনের বিচারের দাবিতে ঝালকাঠি জেলা শ্রমিক দল শহরে বিক্ষোভ সমাবেশ করেছে। এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আপন বলেন, ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি মো: টিপু সুলতানকে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। তার সাথে কথা কাটাকাটি হয়েছে। টিপুর নিজেই নিজেকে সভাপতি দাবি করছে। কারণ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলা শ্রমিক দলের কোন কমিটি নেই।