Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠির বিভিন্ন পুকুর অভয়াশ্রম ও নদীতে ৪৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত

দূরযাত্রা রিপোর্ট : ঝালকাঠিতে ২০২৪-২০২৫ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে সদর উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে ২৩৮ কেজি রুই জাতীয় এবং ২১৭ কেজি শিং মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসব মাছেন পোনা ২৯টি পুকুর, অভয়াশ্রম২টি এবং সুগন্ধা নদীতে  অবমুক্ত করা হয়। গত ১৪ ই নভেম্বর এবং ১৯ শে নভেম্বর আশ্রয়ন, গুচ্ছগ্রামের পুকুর, অভয়াশ্রম এবং সুগন্ধা নদীতে  পোনামাছ অবমুক্তকরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক  নৃপেন্দ্র নাথ বিশ্বাস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদরের সহকারী কমিশনার (ভূমি)  মো: সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা  মো: রবিউল ইসলাম, মোহাম্মদ ফখরুল ইসলাম সিনিয়র সহকারী পরিচালক জেলা মৎস্য অফিস। উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ , প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান,ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান ,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহামুদ আলম জোমাদ্দার, সমাজসেবা কর্মকর্তা শাহপার পারভীন,পরিসংখ্যান কর্মকর্তা খালেদ রাশেদুল হাসান খান, এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইয়্যেদা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ।