Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

নলছিটি ডিগ্রি কলেজে টাকা নিয়ে প্রবেশপত্র প্রদানে অভিযোগ

নলছিটি (ঝালকাঠি) সংবাদাদাতা: সরকারি নলছিটি ডিগ্রি কলেজে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার প্রবেশপত্র টাকার বিনিময়ে প্রদানের অভিযোগ উঠেছে। ২১ নভেম্বর দুপুরে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিযোগ সূত্রে জানা গেছে, কলেজে অফিস সহকারী মাহফুজুর রহমান ও উত্তম কুমার মালোর বিরুদ্ধে দাপ্তরিক কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সে কলেজ থেকে প্রত্যয়নপত্র নেওয়া বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা করে নেয়। এছাড়া পরীক্ষার প্রবেশপত্রে ২০০ থেকে ৩০০ টাকা নেন। টাকা নেওয়ার কোনো রশিদ দেয় না। এছাড়া কলেজ থেকে সার্টিফিকেট, মার্কসীট ও প্রশংসাপত্রে নিতে হলে তাদেরকে টাকা দিতে হয়। টাকা না দিলে বিভিন্ন হয়রানির
শিকার হতে হয়। কজন শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগ টাকা ছাড়া কাউকেই প্রবেশপত্র দেওয়া হচ্ছে না। এছাড়া সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম সরকার পতনের পর পলাতক থাকায় বর্তমানে প্রভাষক নুরুজ্জামান কে দায়িত্ব দিলেও রফিকুলের কথায় কলেজ পরিচালনা হচ্ছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান বলেন, প্রবেশপত্র বাবদ টাকা নেওয়ার কোন বিধান নেই। কিন্তু কেন্দ্রে কিছু খরচ আছে এরজন্য নেওয়া হয়। অনেকে দেয় আবার অনেকেই দেয়না।