Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে ঝালকাঠিতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত দোয়ায় কেন্দ্রীয় কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ -দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্টঃ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর  রাতে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি মো: খাইরুল ইসলাম, মো: জামাল হোসেন, যুগ্ম মহাসচিব মো: আ: মজিদ, কাজি মাহমুদুল হাসান, সহকারি মহাসচিব আতিকুর রহমান আজাদ, মো: হাসান সরদার জুয়েল, সংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল এবং প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আল আমিন তালুকদার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেনের নেতৃত্বে ১৯৮২ সালে সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত হয়। তিনি একজন ক্ষনজন্মা পুরুষ ছিলেন। তিনি ছিলেন সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র। সাংবাদিকদের ২১ দফা দাবি আদায়ে কাজ করে যাচ্ছে সংস্থাটি।