Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

রাজাপুরে লিগ্যাল এইড কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ ঝালকাঠিতে দরিদ্র-অসহায় মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ, সেবা ও সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড কর্মসূচি বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি চেঞ্জ এজেন্ট (সিসিএ) গ্রুপের সদস্যদের এ কর্মশালার আয়োজন করেছে ইউএসএআইডি’র আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্প। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা রূপান্তর।

সকালে উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত  কর্মশালায় বক্তব্য রাখেন রূপান্তরের আইন সহায়তা অ্যাক্টিভিটির বরিশাল জেলা সমন্বয়কারী ঝুমু কর্মকার ও প্রজেক্ট অফিসার মো: আজিজুল হক। এতে সরকারের লিগ্যাল এইড কর্মসূচি বাস্তবায়নের ওপর বিস্তারিত আলোচনা এবং প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্রের প্রদর্শনী করা হয়। কমিউনিটি চেঞ্জ এজেন্ট (সিসিএ) গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।