Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

নলছিটিতে বিএনপি নেতা গিয়াস মাঝির স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতাঃ নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নূরুল আলম গিয়াস মাঝির মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জেবা আমিনা আল গাজী, জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার
এনামুল হক এলিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, কামাল মাঝি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক। উল্লেখ্য বীরমুক্তিযোদ্ধা নূরুল আলম গিয়াস ২৮ নভেম্বর সকালে বরিশালের বাসায় ইন্তেকাল করেন।