Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি কীর্ত্তিপাশায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্টঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রসন্ন কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুজ্জামান চপল এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক এস.এম এজাজ হাসান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা,তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. কামরুল হাসানসহ আরো অনেকে। সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা- কর্মীরা মিছিল নিয়ে সমবেত হয়।

বক্তারা বলেন, আওামী ফ্যাসিবাদী সরকার বিগত ১৬ বছর বিএনপিকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতেম দেয়নি। নেতাকর্মীদের মামলা দিয়ে জেল জুলুম চালিয়েছে। ছাত্র নজতার আন্দোলন আজ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এখনো ফ্যাসিবাদী শেখ হাসিনা নানা ভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা- কর্মীদের কাজ করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
শরিফুল হক প্লেটো।