Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে আলোচনা সভায় বক্তারা: অন্তর্ভুক্তি মূলক টেকস‌ই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে থাকবে প্রতিবন্ধী জনগন

সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বক্তব্য রাখছেন প্রধান অতিথি জেলা প্রসাশক আশরাফুর রহমান-দূরযাত্রা

দূরযাত্রা রিপোর্টঃ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ৩ ডিসেম্বর সকালে ঝালকাঠি জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন।

আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকস‌ই ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাদের উন্নয়নে নেতৃত্বমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের মানোন্নয়নে এবং তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।