Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, শান্তি প্রতিক পায়রা ও বেলুন উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়।এরপর এ উপলক্ষ্যে মানববন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা । বক্তব্য রাখেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সোলায়মান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আব্দুল লতিফ খসরু,ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।