Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু আহত ১

দূরযাত্রা রিপোর্টঃ বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সমাজসেবা কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রাজিন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী। এ দুর্ঘটনায় বাইকের পেছনে থাকা মাহিম নামের আরো এক শিক্ষার্থী আহত হয়েছে। নিহত রাজিন ঝালকাঠি বিকনা গাজীবাড়ী এলাকার শাহ আলম খলিফার ছোট ছেলে। রাজিন ঝালকাঠি সরকারী কলেজে একাদশ শ্রেনীর প্রথম বর্ষে অধ্যায়নরত। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চিকিৎসক।

নিহতের পরিবার জানায়,রবিবার সকাল ৯ টায় বাসা থেকে বের হয়ে পরীক্ষা দিতে কলেজে যায় রাজিন। কলেজের  আইডিকার্ড ফেলে আসায় আবারো বাড়ি এসে আইডি কার্ড নিয়ে পুনরায় কলেজে রওনা করে। সকাল ১০ টার কিছু আগে ঝালকাঠি সমাজসেবা কার্যালয়ের সামনে আসলে ইট পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রলী গাড়ি রাজিনের বাইকের পেছন থেকে চাপা দেয়।

নিহতের বাবা শাহআলম খলিফা বলেন, 'ঘটনার পর আহত সন্তানকে নিয়ে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল পরে বরিশাল শের-ই বাংলা ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। দুপুরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে আমরা রাজিনকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দেশে রওনা হই। গাড়ি ছাড়ার ৫ মিনিটের মধ্যে দুপুর সারে তিনটায় রাজিন মারা যায়।

রোববার বিকেলে রাজিনের মরদেহ ঝালকাঠির বিকনা গাজীবাড়ী আনা হলে গোটা এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়। নিহতের বাড়িতে সহপাঠি ও স্বজনরা রাজিনকে শেষবারের মত দেখতে ভীর জমায়। দুর্ঘটনার পর ঘাতক ট্রলি গাড়িটি আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সদর থানা পুলিশ।