Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

পাসপোর্ট সত্যায়িত করতে লছিটিতে ডাক্তারের নকল সীলসহ ফার্মেসি মালিক আটক

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠির নলছিটিতে বরিশাল শেবাচিমের (অবসরপ্রাপ্ত) ডাক্তার অমিতাভ সরকারের ব্যবহৃত নকল সীল তৈরী করে পাসপোর্ট ও জাতীয়পরিচয়পত্র সত্যায়িত করার অভিযোগে মিজানুর রহমান মিজান (৩৮) কে আটক করেছে পুলিশ।

৮ জানুয়ারী তাকে নলছিটি থানা সড়কে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম।
 
থানা সূত্রে জানা গেছে, বুধবার জনৈক ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গেলে সেখানে ওই ব্যক্তির পাসপোর্ট ও জাতীয়পরিচয় পত্রে ডাক্তার অমিতাভ সরকারের সীল ও স্বাক্ষর দেখে তার সন্দেহ হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলে তিনি মিজানুর রহমানের কথা বলেন। মিজানকে আটক করলে তিনি সীল ও স্বাক্ষর জালিয়াতি করে নিজেই দেয়ার কথা স্বীকার করেন। এসময় তার কাছ থেকে নকল সীল উদ্ধার করা হয়। মিজানুর রহমান পৌর এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের পুত্র। তিনি থানা সড়কে একটি ফার্মেসী পরিচালনা করেন।   

এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম জানান, আমার সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বলেন আমি কখনো ডাক্তার অমিতাভ সরকারের কাছে যাইনি। পরে ওই ব্যক্তির কাছ থেকে মিজানুর রহমান মিজানের কথা জানতে পেরে তাকে আটক করি। তার ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।