Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে ছারছীনা শরীফের ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্টঃ ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্মো হাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঝালকাঠিতে ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জমইয়াত যুব আইম্মাহ ও ছাত্র হিযবুল্লাহর আয়োজনে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান মেহমান হিসাবে ওয়াজ নসিহত করেন,আমীরে হিযবুল্লাহ, আমীরে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (রতিভা)পীর সাহেব, ছারছীনা দরবার শরীফ।

এসময় তিনি বলেন,বাবা অলি গাউস ছিলেন,এখন বহু লোক সেই খেয়ালে চলছেন। নাম লিখলে পীর হওয়া যায় না। ছারছিনা দরবার শরীফ এই শিক্ষা দেয়নি। আত্মশুদ্ধি করে আল্লাহ্ওয়ালা হও। আত্মশুদ্ধি না থাকলে পথপুষ্ট হবে।

বাংলাদেশ জমইয়াত হিযবুল্লাহর ঝালকাঠি জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুর কাইউম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বরিশার কশাই মসজিদের খতির মির্জা নুরুর রহমান বেগ, ছারছীনা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমি আফসারিসহ বুজুর্গ ওয়াজ নসিহত করেন। পরে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।