Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠির জগদীশপুরে প্রতিভা শিল্পী গুষ্টি ও চাঁপাতলা সাহিত্য অঙ্গণ পুরস্কার বিতরণ

দূরযাত্রা রিপোর্টঃ জগদীশপুর প্রতিভা শিল্পী গুষ্টি ও চাঁপাতলা সাহিত্য অঙ্গন কর্তৃক বরিশাল বিভাগের বিভিন্ন কবি সাহিত্যিক গবেষকদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। সৃজনশীল গবেষণা কবিতা ও ছড়া এই তিনটি বিভাগে ১৪২৮বঙ্গাব্দ থেকে ১৪৩১ বঙ্গাব্দ এই চার বছরে ২৫ জন কবি সাহিত্যিক ও ছড়াকারকে ক্রেস্ট, সম্মাননা স্মারক, বই ইত্যাদি প্রদান করা হয়।

২৯ জানুয়ারি কবি রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে শতদশকাঠি সরকারি প্রা: বিদ্যালয় মিলনায়তনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে অপরাহ্নে সকলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইঞ্জিনিয়ার তাপস কুমার মজুমদার, কবি মু আল আমীন বাকলাই, কবি মতিলাল মিস্ত্রী,  কবি রবীন্দ্রনাথ মন্ডল। অনুষ্ঠানে কবিতা সাহিত্য গবেষণা নিয়ে বক্তব্য রাখেন কবিতাচক্র ঝালকাঠির সাধারণ সম্পাদক কবি মু আল আমীন বাকলাই, কৃষ্ণচূড়া সাহিত্য বলয় (বানারীপাড়া)র সভাপতি কবি মাসুম আহমেদ রানা, কবি শিমুল সুলতানা হেপি, ছড়াকার মামুন আহমেদ, কবি মাহমুদা আক্তার, কবি হৈমন্তী শুক্লা ওঝা, কবি ও সাংবাদিক পলাশ রায়, কবি পলাশ কুমার বড়াল, কবি ও গীতিকার জহিরুল ইসলাম বাদল, কবি মতিলাল মিস্ত্রী, কবি জয়শ্রী বিশ্বাস, কবি অমল কৃষ্ণ হালদার প্রমূখ। কবি সাহিত্যিকদের একটি মিলন মেলায় পরিণত হয় পেয়ারা বাগান ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শতদশকাঠি সরকারি প্রা: বিদ্যালয়টি।

বক্তারা বলেন কবিতা হৃদয়ের খোরাক, যারা কবি সাহিত্যিক তারা নিঃস্বার্থে সমাজের জন্য কাজ করে যাচ্ছে, সমাজ পরিবর্তনের জন্য তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে। সমাজের জন্য ভালো কিছু করতে পারলেই তাদের হৃদয় উৎফুল্ল হয় – সমাজের অনাচার দেখলে তাদের হৃদয় ব্যথিত হয়। দল-মত রাজনীতির উর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কবি সাহিত্যিক রা সাহিত্যচর্চা করে থাকে। গবেষক মু আল আমীন বাকলাই বলেন, পূর্ববঙ্গের লোকসাহিত্য ও গীতিকা সংগ্রহ করার অনেক রয়ে