Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ দেশি সিগারেট জব্দ

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি পৌর শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ঝালকাঠির বিভিন্ন উপজেলায় চালান কপি ছাড়াই জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামি সিগারেট বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের একটি চৌকস টিম এ অভিযান চালায়। অভিযানে কিংস ব্র্যান্ডের ৩৫ কার্টন সিগারেট, যা প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার শলাকা, জব্দ করা হয়।অভিযান পরিচালনাকালে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ পালিয়ে যান।

ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে কমদামি সিগারেট বিক্রি করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। সরকার নকল ও অবৈধ সিগারেটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কাস্টমস বিধি মোতাবেক জব্দকৃত সিগারেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে কাস্টমস বিভাগের অভিযান অব্যাহত থাকবে।