Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

বর্ষবরণে ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে  হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্টঃ বাঙালীর উৎসব বর্ষ বরণ উদযাপন উপলক্ষে ১লা বৈশাখ ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ খেলার আয়োজন করেছে।

সোমবার সকাল ১১টায় শহরের শিশু পার্ক চত্বরে  এ খেলা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখের অনুষ্ঠানমালায় হা-ডু-ডু খোলা যুক্ত করায় আয়োজকদের ধন্যবাদ জানান সাধারন মানুষ। এতে অংশ নেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তর। খেলায় কৌশলী ভুমিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দল চ্যাম্পিয়ন এবং  যুব উন্নয়ন অধিদপ্তর দল রানার্স আপ হয়। রেফারী ও খেলোয়ারদের পুরস্কৃত করে জেলা প্রশাসন।

ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা এখন অনেকটাই বিলুপ্তির পথে। নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে ও টিকিয়ে রাখতে বিলুপ্তপ্রায় এই খেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। খোঁজনিয়ে জানাগেছে, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এবারই প্রথম হা-ডু-ডু খেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। সকাল সাড়ে ৯টায় শিশু পার্ক উন্মুক্ত মঞ্চে দেশীয় ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির প্রতিফলনমূলক লোকজ মেলা  উদ্বোধন করা হয়। সকাল ১১টায় একই স্থানে হা-ডু-ডু প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় বাউল প্রহর ও সন্ধ্যা ৭টায় জারীগান সন্ধ্যা উদযাপন করা হয়েছে।