Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ধর্ম বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়কসহ নেতৃবৃন্দের অভিযোগ

দূরযাত্রা রিপোর্টঃ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা কাউন্সিল সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে দলের ভারপ্রাপ্তচেয়ারম্যান বরাবরে অভিযোগ দিয়েছে জেলা বিএনপির আহ্বায়কসহ ৭২ সদস্য।অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে আসন্নকাউন্সিলে প্রভাব বিস্তার, স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা, প্রকাশ্য সমাবেশে জেলা বিএনপিরসদস্য সচিব ও তার মরহুম পিতার বিরুদ্ধে অশালিন কুরুচিপূর্ণ বক্তব্য এবং হুমকীর কথা উল্লেখকরা হয়েছে। ৪ মে অভিযোগটি কেন্দ্রীয় কার্যালয়েগ্রহন করা হয়েছে। এতে উল্লখ করা হয়েছে, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল গত ২৬ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নুর উপস্থিতিতে রাজাপুর ওকাঠালিয়া উপজেলায় সমাবেশ করেন। সমাবেশে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে কেন্দ্র থেকে বহিস্কৃতও পদস্থগিত নেতাদের নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম বিষয়ক সম্পাদক জামাল। এ সময় তিনিঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত হোসেন ও তার মরহুমপিতার বিরুদ্ধে অশালিন কুরুচিপূর্ণ বক্তব্য এবং হুমকী দেন। আসন্ন বিএনপির কাউন্সিলে প্রভাববিস্তার ও স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করতে তিনি এ ধরনের আচরণ শুরু করেছেন বলে উল্লেখ করাহয়। অভিযোগে এহেন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধেসাংগঠনিক ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয় অভিযোগে।

এ বিষয়ে ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুলইসলাম জামাল বলেন, জেলার আহ্বায়ক ও সদস্য সচিব তাদের নিয়ন্ত্রিত ও বিতর্কিত লোকজন দিয়েবিএনপি চালাচ্ছে আমরা এদের বিরুদ্ধে সোচ্ছার হয়েছি। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কেন্দ্রেএকাধিক অভিযোগ দিয়েছি। সে সব অভিযোগ মোকাবেলা করতে তারা ভিত্তিহীন অভিযোগ দিয়েছে।