Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

বিধবা বয়স্কসহ সব ভাতা পেয়েছে এই সরকারের সময় -আমু

ঝালকাঠিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আমির হোসেন আমু -দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্ট ॥ বঙ্গবন্ধু স্বাধীনতার পর সাড়ে সাত কোটি মানুষ নিয়ে স্বপ্ন দেখে ছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা আঠার কোটি মানুষ নিয়ে স্বপ্ন দেখছেন। তিনি দেশের সকল সাধারণ জনগণের কথা চিন্তা করে বিভিন্ন রকম ভাতা চালু করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালিন ভাতা, শিশু দুগ্ধভাতার সুবিধা প্রদানের মাধ্যমে জনগনের দু:খ লাঘবের চেষ্টা করছেন। দেশের রাস্তা-ঘাট, ব্রিজ নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন করে ব্যাপক উন্নতি সাধন করেছেন। যা বিগত কোন সরকারের সময় সম্ভব হয়নি। গত ৫ অক্টোবর দুপুরে ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি ভাতা উপকারভোগী ও দলীয় নেকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মঞ্জুর আলম মিয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি এসব কথাগুলো বলেন।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হাফিজ আল মাহমুদ, গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহিন মৃধা।