Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠির সাবেক কাউন্সিলর ফারসু গ্রেফতার

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা শাহ আলম খান ফারসুকে ২৩ জুন কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে ২২ জুন রাত সাড়ে ৯ টার দিকে শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন,
গ্রেফতারকৃত শাহ আলম খান ফারসু সদর থানার একটি বিষ্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামী। ওসি আরো জানান, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তা বেগম। বাদি হয়ে বিষ্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।
মামলার পর থেকে পালিয়ে থাকা ফাসসু খানের এলাকায় উপস্থিতি জানতে পেরে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বাদি লিখেছেন, সালের ৫ জানুয়ারি বিএনপির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান ফারসু ও তার সহযোগীরা। ওই হামলায় লাথির আঘাতে তিন মাসের অন্তঃসত্ত্বা মুক্তা বেগমের (৩৩), গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। ঘটনার প্রায় দুই বছর পর, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মুক্তা বেগম ঝালকাঠি সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলাটিতে একাধিক আসামির নাম উল্লেখ থাকলেও, পুলিশের ভাষ্য অনুযায়ী ফারসু ছিলেন মূল অভিযুক্তদের একজন।