Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

সারের দাবি করায় বিএনপি ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছে -আমু

ঝালকাঠিতে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি আমির হোসেন আমু-দূরযাত্রা।

মাসুম খান, ঝালকাঠি ঃ ঝালকাঠি-২ আসনের এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। তবে তা মোকাবেলা করে দেশের জনগন শেখ হাসিনার সাথে থেকেছে। আওয়ামী লীগের এ প্রবীণ নেতা আরও বলেন, সারের দাবী করায় বিএনপি সরকার আমলে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়ে ছিলো। যারা শ্রমিক-কৃষকদের হত্যা করে তাদের কাছ থেকে উন্নয়নের সহযোগিতা পাওয়া যায় না বলেও মন্তব্য করেন। সোমবার ৬ নভেম্বর সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের আয়োজনে শীতকালীন শষ্যের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা ম-ল। এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপ-পরিচালক কৃষি সস্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি মো: মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দুই শতাধিক কৃষক ও কৃষকলীগ নেতাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।