Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

বেপরোয়া গতির এক স্কুল শিক্ষার্থীর মোটরসাইকেল চাপায় নারীসহ আহত ৪

স্টাফ রিপোটারঃ‎ ‎ঝালকাঠি শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে মোটরসাইকেল চালক ও একজন রিকশাচালক।
‎‎২৭ জুলাই বিকেলে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচন্ড গতিতে আসা মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক নারীকে ও একটি চলন্ত রিকশাকে ধাক্কা দেয়। এতে ওই নারী, রিকশাচালক ও মোটরসাইকেল আরোহী দুইজন আহত হয়।
‎‎আহত নারী সন্ধ্যা মালো (৪৫) ঝালকাঠি শহরের জেলেপাড়া এলাকার ওমেশ মালোর স্ত্রী। তাকে তাৎক্ষণিকভাবে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।