দূরযাত্রা রিপোর্টঃ ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, মিথ্যা আশ্বাস দিয়ে এ দেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু কথাটা জাদুঘরে পাঠানোই বিএনপির টার্গেট। এদশে সংখ্যা লঘু, সংখ্যা গুরু এমন বৈসম্য আর থাকবে না। বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে। আমরা সবাই বাংলাদেশী এটাই আমাদের পরিচয়। দক্ষ বাংলাদেশ গড়ে তোলা বিএনপির প্রধান উদ্দেশ্য। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গতকাল বুধবার দুপুরে শহরের মদন মোহন আখড়া মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট তপন রায় চৌধূরীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. খালিদ মাহামুদ শাকিল, ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল
চন্দ্র দে তরনী, সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক খোকন ব্রহ্ম, বিএনপি নেতা বিষ্ণু চন্দ্র ধর, চন্দন পোদ্দার, জেলা যুবদলের ভারপ্রপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান।




