রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ইকো টপিয়া সোসাইটির উদ্যোগে “বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট দুপুরে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রাজাপুর সরকারি কলেজ চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতের বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ইকো টপিয়া সোসাইটির আয়োজনে রাজাপুর সরকারি কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজাপুর সরকারি
কলেজের প্রভাষক মোঃ মতিউর রহমান খান বাদল, ইকো টপিয়া সোসাইটির সভাপতি সৈয়দ জেরিফ উদ্দিন আহমেদ, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন সহ ইকো টপিয়া সোসাইটির সদস্যরা ও স্থানীয়রা।




