কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালীর কলাপাড়ায় অবমুক্ত করা হয়েছে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর একটি পদ্ম গোখরা সাপ। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের আন্ধারমানিক নদী সংলগ্ন নাচনাপাড়া সংরক্ষিত বনে এ সাপটি অবমুক্ত করেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলী উপজেলার বান্দ্রা নামক এলাকার খেলার মাঠ থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করেন তারা।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আলমনজির বলেন, তাদের হটলাইনে ফোন আসার কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌছে তীব্র বিষধর পদ্ম গোখরা সাপটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়েছে । এর আগেও তারা বেশ কয়েকটি সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন বলে তিনি জানান।
কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি বলেন, এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সব সময় সহযোগিতা করা হচ্ছে।




