কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শনিবার সকাল ১০ টায় সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকালের জোয়ারের সময় লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানায়
স্থানীয়রা। তাদের ধারনা, লাশটি ট্রলার ডুবিতে নিখোজ জেলেদের মধ্যে একজনের হতে পারে।
কয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, লাশের শরীরে একটি বড় চাঁদর জড়ানো ছিলোনা। তবে শরীরের চামড়া উঠে যাওয়ায় এবং অর্ধগলিত হওয়ার কারনে পরিচয় শনাক্ত করা যাচ্ছে। লাশটি ময়না তদন্তে প্রেরনের প্রক্রিয়া চলছে।
#




