Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

গাজীপুরে সাংবাদিক হত্যার স্থানটি ‘শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর’ ঘোষণার দাবি বিএমএসএফ’র

গাজীপুর সংবাদদাতা ঃ গাজীপুরের চান্দনা চৌরাস্তা ‘শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর’ ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। গত ২৩ আগস্ট সকালে ওই স্থানে এক কর্মসূচিতে এ ঘোষনা করা হয়। তাছাড়া আগামী ৯০ দিনের মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবি করা হয়।
এই কর্মসূচিতে হত্যাযজ্ঞের স্থানে গাছের চারা রোপণ, মোমবাতি প্রজ্বলন ও দোয়া-মোনাজাত করা হয়।  পরে তারা শ্রীপুর, ভালুকা ও ত্রিশালে পথসভা শেষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তুহিনের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন। বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাগর-রুনির হত্যার মতো যদি এ মামলাতেও তালবাহানা হয়, তবে সাংবাদিক সমাজ কঠিন আন্দোলনে নামবে।
ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আব্দুল হামিদ খান, তৃণমূল সাংবাদিক সোসাইটি চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ও গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট ২০২৫ তারিখে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সশস্ত্র দুর্বৃত্তদের হামলায়সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নিহত হন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।