দূরযাত্রা রিপোর্টঃ শনিবার দুপুরে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানকে দেখতে যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।
এ সময় তিনি কাজী খলিলের পরিবারের সাথে কথা বলেন এবং চিকিৎসার যাবতীয় খোঁজ খবর নেন। তাঁর সাথে ছিলেন প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আককাস সিকদার, বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির যুগ্মমহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ, সিটি ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন পান্না।




