Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

নলছিটিতে রাতে বিরোধীয় জমিতে ঘর তোলার অভিযোগ

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতাঃ নলছিটিতে আদালতের বিচারাধীন একটি বিরোধীয় জমিতে রাতের আধারে ঘর তুলে দখলে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।
উপজেলার ভৈরবপাশ ইউনিয়নের রুপচন্দ্রপুর গ্রামের মো. সোলায়মান হাং এর পৈত্রিক শুক্রবার গভীর রাতে ঘর তুলে দখলের চেষ্টা করে তারা। বিষয়টি স্থানীয় থানা পুলিশে জানানো হলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে তালা লাগিয়ে দেয়। পরে আদালতকে অবহিত করা হয়ে আদালত থেকে উকিল কমিশন গঠন করে। সোমবার বিকেলে উকিল কমিশন ঘটনাস্থল পরিদর্শন করেণ এবং উভয় পক্ষসহ স্থানীয়দের সাক্ষ গ্রহন করেন। এদিকে চক্রান্তকরে ২০২১ সালে জমিটির ৯২ শতাংশের মালিকানা দাবি করে মো. শের আলী বদি নলছিটি সহকারি জজ আদালেতে একটি মামলা দায়ের করে। যা আদালেতে নিস্পত্তির অপেক্ষায় রয়েছে। প্রত্যক্ষদর্শি এবং ভুক্তভোগীরা জানায়, চাকুরির সুবাদে ঢাকায় বসবাস করার তাদের পৈত্রিক ভিটা দীর্ঘদিন ধরে খালি পরে আছে। এসুযোগে স্থানীয় রহিম, শেরআলী, মাসুম, রমজানসহ কিছু ভূমিদস্যু মিথ্যা মামলা দিয়ে আদালত থেকে একতরফা ডিগ্রি নেয়। শের আলী সি এস রেকর্ডে এর বলে এ মামলাটি করেছে। পরে বিষয়টি জানতে পেরে মো. আলী হোসেন আদালতের স্মরনাপন্ন হলে আদালত আস্থায়ী নিষেধাজ্ঞা জরি করে। কিন্তু আলী হোসেনর নাম আরএস, এসএ রেকর্ড রয়েছে। আলী হোসেনর পূর্ব পুরুষের জমি পৈত্রিক সুত্রে তিনি মালিক। জমিতে আসতে চাইলে তারা ভয়ভিতি দেখায়। অবৈধ ভাবে ঘর তোলায় বিষয়টি নলছিটি নাথা পুলিশকে জানানো হলে পুলিশ ঘরে তালা লাগিয়ে দেয়। ঘর তোলার বিষয়ে শের আলী বলেন, জমিতে আমাদের অধিকার আছে। প্রতিপক্ষ আদালতে বার বার সময় আবেদন করে কাল ক্ষেপন করছে। ৭ বছর ধরে আমাদের ঘুরাচ্ছে। তাই আমরা ঘর তুলেছি। জোর পূর্বক ঘর উঠায়নি।