Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

রাজাপুরে অফিস আদেশ পেয়েও কর্মস্থলে ফিরছে না সহকারী শিক্ষিকা ফারজানা

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুসারে ডেপুটেশন বা অন্য বিদ্যালয়ে সংযুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর থাকা সত্যেও রাজাপুর উপজেলা সদরের মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে ফারজানা প্রায় দুই বছর ধরে সংযুক্তিতে রয়েছেন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা গত ১১ আগষ্ট উক্ত শিক্ষিকার প্রদত্ত সংযুক্তি বাতিল করে নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য একটি অফিস আদেশ জারি করলেও চিঠিটি আমলে না নিয়ে ফারজানা এখনো ৩০নং রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন। জানা গেছে, ২০২৩ সালে ২৩ নং মনোহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কা নগরীতে গমন করার পর ফারজানা ডেপুটেশনে সদরের
৩০নং রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের জন্য সাবেক শিক্ষা কর্মকর্তার যোগ সাজসে কাগজ পত্র জমা দেন। আবেদনে প্রধান শিক্ষিকা বাঁধ সাধতে পারেন বিধায় তার অনুপস্থিতিতে ফারজানা এই কাজটি করেছেন। এরপর সম্পূর্ন অবৈধ ভাবে এখতিয়ার বহির্ভূত ফারজানার সংযুক্তির কার্যক্রম সম্পন্ন করেন তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫ জানুয়ারি ২০২৫ এর পরিপত্রে সংযুক্তি এক বছরের বেশী হলে শিক্ষককে মূল বিদ্যালয়ে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়। ফারজানার সংযুক্তির মেয়াদ গত ১৫ মে এক বছর পূর্ণ হলে পরবর্তীতে নিজ বিদ্যালয়ে যোগদান করার কথা। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও নিজ কর্মস্থলে যোগদান করেননি তিনি। এরপর জেলা শিক্ষা অফিস ১১ আগস্ট এক অফিস আদেশে ফারজানাকে মূল বিদ্যালয়ে যোগদানের জন্য নির্দেশ দিলে তিনি এখনও সংযুক্তি বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে শিক্ষিকা উম্মে ফারজানা জানায়, আমাকে উর্ধতন কর্তৃপক্ষ (ডিজি স্যার) এখানে মৌখিক ভাবে থাকতে বলছে যার সুবাদে আমি এখানে থেকে ক্লাস নিচ্ছি। রাজাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন,অফিস আদেশ পেয়ে তা আমি ফারজানার কাছে পৌঁছে দিয়েছি। পরবর্তীতে উপরের মৌখিক আদেশে আমি আবার ফারজানাকে সংযুক্তি বিদ্যালয়ে থাকতে বলেছি। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধান হবে।