Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

রাজাপুরে জুমাবাদ নিজ এলাকায়

শুধু স্লোগান নয়, মানুষের হৃদয়ের সঙ্গে সম্পর্ক স্থাপনই রাজনীতি -ব্যারিস্টার মুঈন ফিরোজী

সংবাদদাতা (ঝালকাঠি) রাজাপুরঃ ঝালকাঠির রাজাপুর-কাঠালিয়া এলাকার উন্নয়নে সত্যিকারের জন নেতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সংবিধান কমিশনের সদস্য ব্যারিস্টার মুঈন ফিরোজী তিনি বলেছেন, রাজনীতি মানে কেবল স্লোগান দিয়ে গলাবাজি নয়, মানুষের অন্তরের সঙ্গে সম্পর্ক স্থাপন করাই প্রকৃত রাজনীতি।
৫ সেপ্টেম্বর জুম্মা নামাজের পর এলাকায় এক মতবিনিময় সভায় ব্যারিস্টার ফিরোজী বলেন, মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং এখানে হবে জ্ঞানের চর্চা ও মানুষের মিলনমেলা। মানুষের আস্থা অর্জন ছাড়া রাজনীতির সার্থকতা নেই। রাজনীতির ময়দানে একজন যোগ্য ও মেধাবী নেতার প্রয়োজন, যার সঙ্গে মানুষের হৃদয়ের মিল থাকবে।
স্থানীয় জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা আগামী দিনে রাজাপুর-কাঠালিয়া আসনে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন এবং তার পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া প্রার্থনা করছি। আগামীর রাজাপুর-কাঠালিয়া সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত ও শ্রেষ্ঠ হবে, এটাই আমার আন্তরিক কামনা। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে বক্তৃতার সময় করতালিতে সমর্থন জানান।