Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

নলছিটিতে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতাঃ নলছিটিতে মণি আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনি তাদের বসত ঘরের দোতলার পাটাতনের ওপর আড়ার সঙ্গে সাইড ব্যাগের কালো রংয়ের ফিতা দিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের সদস্যদের দাবি। সে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল বলেও দাবি তাদের। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে। মণি ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে খুলনা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, স্কুলছাত্রী মনি তাদের বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা দাবি করেছেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।