Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে টিকাদান ও ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন শুরু

oplus_2

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে প্রাণিসম্পদের রোগ প্রতিরোধে টিকাদান ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ৯ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার গাবখান মাঠে জেলা প্রশাসক আশরাফুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, রাজাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, নলছিটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক, কাঠালিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামশেদুর রহমান এবং নলছিটি উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সুব্রত সিকদার।
ডা. আসাদুজ্জামান জানান, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় জেলার চার উপজেলায় ৩০ হাজার ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গরু ও মহিষের এনথ্রাক্স, বাদলা ও গলাফুলা রোগ প্রতিরোধে টিকা দেওয়া হবে। এসব টিকার জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, উদ্বোধনী দিনে ৫ শতাধিক ছাগল–ভেড়া ও গরুকে টিকা দেওয়া হয়েছে। আগামী সাত দিন জেলার বিভিন্ন এলাকায় এ ক্যাম্পেইন চলবে।