Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

কলাপাড়ায় স্কুল শিক্ষার্থী লামিয়া হত্যাকারীদের বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতাঃ পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল শিক্ষার্থী লামিয়া হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার সহপাঠীরা। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমী প্রাঙ্গনে এর আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিদ্যালেয় সকল শ্রেনী শিক্ষার্থী সহ শিক্ষকরাও অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আয়শা, সপ্তম শ্রেনীর শিক্ষার্থী হিমা, রাসেল ও সজিব। মানবন্ধন শেষে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
বক্তারা লামিয়া হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারী দেন। উল্লেখ্য গত ৩০ জুন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেনী শিক্ষার্থী লামিয়াকে দলবদ্ধ ধর্ষনের পর পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ চর বালিয়াতলী গ্রামের নিজ বাড়ির চাম্বলগাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এঘটনায় অভিযুক্ত তাইফুর, জয়নাল, সুজন ও হাসান নামের ৪ আসামীকে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরন করা হয়েছে।