Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে সাম্প্রদায়িক সম্প্রীতির সভায় সবাইকে আরো সচেতন হাবার আহ্বান

‎দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে জেলা পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‎ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির উপপরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। আলোচক ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি ও বায়তুল মোকারম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই নিজামী। সভায় আরো বক্তব্য রাখেন মন্দিও ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক দেবাশিষ দাস, ইসলামি আন্দোলন ঝালকাঠি শাখার সভাপতি হাফেজ মো. আলমগীর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি শাখার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, গুরু মহারাজ পাবলিক হরিসভার শ্রী শুকদেব গোস্বামী ব্রজবাসি। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুর রহমান মান্না সভার সঞ্চালনা করেন।
‎বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। এ সম্প্রীতি রক্ষায় সবাইকে আরও সচেতন হতে হবে। সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই। ধর্মীয় শিক্ষা মানুষকে ভালোবাসা ও সহনশীলতার পথ দেখায় এই মূল্যবোধকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই নিজামী।