Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

কাঁঠালিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো. নাঈম হাসান ঈমন, রাজাপুর থেকেঃ কাঁঠালিয়ায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি কেবিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় কাঁঠালিয়া সদর স্পোর্টিং ক্লাব একাদশ বনাম মুন্সিরাবাদ তাকরিম স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। রোমাঞ্চকর এই ট্রাইব্রেকারে তাকরিম স্পোর্টিং
ক্লাব ৩ু২ গোলে কাঁঠালিয়া সদর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি এবং ঝালকাঠি-১ (রাজাপুরুকাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হাবিবুর রহমান সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুর হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা হাদিস হাওলাদার, যুবদল নেতা সাদ্দাম হোসেন খান, রাজাপুর সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান গাজীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিুপেশার হাজারো দর্শক। পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ ও খেলা প্রেমীদের উচ্ছ্বাস।