Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে ৪ দিনব্যাপি বিভাগীয় কোর্স ফর রোভারমেট উদ্ভোধন

ঝালকাঠিতে রোভার স্কাউটস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আশরাফুর রহমান -দূরযাত্রা।

দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে ৪দিনব্যাপি বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভারমেট উদ্ভোধন হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠি কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ঝালকাঠি জেলা রোভারের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণমুলক কোর্স শুরু হয়েছে। বিভাগীয় রোভার প্রতিনিধি আবুল কালাম আজাদ (এল.টি’)’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম-সচিব) ও জেলা রোভার স্কাউটস এর সভাপতি আশরাফুর রহমান। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার প্রফেসর মো: নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো: শামিম হোসেন। বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মোহাম্মদ মাসুম ও যুগ্ম সম্পাদক এস এম রেজাউল করিম। এছাড়াও কোর্সে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশনে অংশ নিবেন বরিশাল জেলা রোভার প্রতিনিধি অধ্যাপক শেখ নাসের জামান (এএল.টি), পটুয়াখালী জেলা রোভার এর কমিশনার মো: মাহাবুব আলম(এএল.টি), পটুয়াখালী জেলা রোভার এর কোষাধ্যক্ষ মো: মনিরুজ্জামান (সিএএলটি), পটুয়াখালী জেলা রোভার এর ডিআরএসএল মোহাম্মদ সেলিম মৃধা (উড ব্যাজার), ভোলা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মো: কামাল হোসেন (উডব্যাজার), যশোহর জেলা রোভারের কোষাধ্যক্ষ মো: জিয়াউল ইসলাম (উডব্যাজার), ঝালকাঠি জেলা রোভারের ডিআরএসএল লায়লা আরজুমান্দ বানু, ঝালকাঠি জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মাসুম ও ঝালকাঠি জেলা রোভার প্রতিনিধি মো: আল আমিন।
বিভিন্ন ইউনিটের অর্ধশত রোভার এ রোভার মেট কোর্সে অংশ নিয়েছে।